বিবাহ করতে ভ্যাট

0

জব্বর একখান খবর জানি
বাজেট হলো পেশ,
বিবাহ করতে লাগবে ভ্যাট যে
খবর খানা বেশ।

বাজেট জেনে তৃষ্ণা পেলে
কোমল পানী খান,
বাড়তি করের টাকা নিয়ে
রেস্টুরেন্টে যান।

অধিক ভোজন করে শোধন
মজো আর্সি খেলে,
অনেক খুশি থাকবে মন্ত্রী
করের টাকা পেলে।

ফ্রিজে রেখে খাবার খেয়ে
এসিতে ঘুম দিবে,
কিনতে গেলে বাড়তি কিছু
করের টাকা নিবে।

ঘুরতে গেলে পিকনিক স্পট
বিনোদনের জন্য,
বাড়তি করের টাকা পেলে
মন্ত্রী মশাই ধন্য।

কাজুবাদাম খেয়ে শরীর
তাজা করবে যারা,
দেশ উন্নতি সচল রাখতে
করটা দিবে তারা।

আগুন জ্বেলে যারা আবার
ধুমপানে পায় সুখ,
বাড়তি টাকা গুনতে হবে
তাদের আছে দুখ।

মোটর পঙ্খি কিনতে গেলে
লাগবে বাড়তি টাকা,
সেই টাকাতে করবে মন্ত্রী
কাঁচা রাস্তা পাকা।

আরাম করে রান্না করবে
গ্যাসের চুলা দিয়ে,
ঘর দরজায় পৌঁছে দিবে
করের টাকা নিয়ে।

বিবাহ করে উপটৌকন
দিতে হইবে কর,
তার পরেতে খাটপালঙ্কে
সাজাও তবে ঘর।

মোবাইলে মেসেজ বার্তায়
করবে যারা চ্যাট,
সেই সুবিধা পেতে হইলে
দিতে হবে ভ্যাট।

বাড়তি করের টাকা গুনতে
চলবে নাকো ফাঁকি,
চলমান কাজ করতে হবে
আছে যাহা বাকি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply