ভালবাসি (৯)

0

আমি কোনদিন তাকে দেখিনি, তার কথাও শুনিনি,এমন কি সে কি করে তাও জানিনা। তারপরও তার কথা ভাবতে আমার ভাল লাগে। কেন এমন? আমি কি তার প্রেমে পড়েছি?  প্রেমে না  পড়লে এমন হবে কেন! এখন কি মনে হচ্ছে? সে যদি আমাকে একবার দেখা দিত। কোথায় দেখা দিবে?  কাল যে ফুলটি ফুটেছে শাপলার ঘাটে সেখানে দেখা দিলে ভাল হয়।সেখানে দেখা দিলে আমি কি বলব?  এতদিন কোথায় ছিলে?  সে যদি বলে তোমার বুকের ভিতর?  তাহলে বলব,  কই বুকেতো ছিলেনা? তখন সে যদি বলে, তুমি তোমার বুক ফাঁক করে দেখ; বুক ফাঁক করে দেখব।কিন্তু বুকের ভিতর যদি না পাওয়া যায় ? তাহলে সে যেখানে বলে সেখানে খুঁজব।কিন্তু কোথাও যদি না পাওয়া যায়?  তাহলে বলব, কোথাও না কোথাও তো ছিলে তানাহলে তোমাকে আমার এত ভাল লাগে কেন।সে যদি তখন আনন্দে আটখানা হয়ে যায়?  বলব, এবার ভাললাগার ওষুধ দাও ; ভাললাগার ওষুধ না খেলে ভাল লাগা তার পরিপূর্ণতা পায়না।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply