মক্তবে যায় খুকি

0

ভোর বেলাতে ঘুমটি ভেঙে
মক্তবে যায় খুকি,
পাখির গানে সুর মিলিয়ে
দেয় সে উঁকি-ঝুঁকি।

হাতে তাহার কায়দাখানি
কণ্ঠে মধুর সুর,
পড়বে খোদার কালাম খুকি
হবে যে মন নূর।

নুরানি সেই মুখের ছটায়
আলো ছড়ায় ঘরে,
ছোট্ট মুখেই ইসলামি গান
গুণগুণিয়ে পড়ে।

সবুজ পাতার মক্তবটি যে
ডাকছে তাকে আজি,
কোরআন পড়ে খুকি হবে
পুণ্য কাজে রাজি।

দ্বীন-আলোটি ছড়ায় দেবে
সারাটি দেশ মাঝে,
ছোট্ট খুকির মিষ্টি সুরটি
আকাশ পানে বাজে।

পুণ্য আলোয় জীবন তাহার
উঠবে জানি ভরে,
সবার প্রিয় খুকি মণি
ফিরবে পড়া করে।

ছুটি শেষে আলতো পায়ে
ফিরবে খুকি ঘরে,
হাসি মাখা মুখটি তাহার
সুখের আলো ঝরে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

যান্ত্রিকতার বুকে কাব্যের স্পন্দন।কবি ও ছড়াকার মোঃ রুহুল আমিন-এর জীবন-সংগ্রাম

মোঃ রুহুল আমিন একজন আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত ও মাটির কাছাকাছি থাকা সমকালীন দেশপ্রেমিক কবি, ছড়াকার এবং গভীর নৈতিকতাবোধসম্পন্ন কর্মনিষ্ঠ পেশাদার

ঐশী ভাষার পরশ

আরবি ভাষায় নাযীল হলো শ্রেষ্ঠ কালাম খানি, জীবন আলোর শ্রেষ্ঠ দিশা এই ভাষাটি জানি। নবীজীর সে মধুর ভাষা পরম পাওয়া

আমার বই

আমার বই প্রথম ভাগ মজার মজার ছড়ায় ভরা, নতুন পাতায় আলোর মেলা আঁকছি সুখের ধরা। অ আ ক খ শিখছি

আমাদের বিদ্যালয়

এই আমাদের বিদ্যালয় এখানেতে পড়ি, জ্ঞানের আলোয় নিত্য নতুন স্বপ্ন মোরা গড়ি। সবুজ ঘাসেতে ঘেরা মাঠ হাসি-গানের সুর, স্কুলটি মোদের

Leave a Reply