মরণধর্মী – মোঃ রুহুল আমিন

0

শৈশব থেকেই কৈশোর বয়স
কাটলো নানা ছলে,
লেখাপড়ায় সুন্দর জীবন
গড়তে তখন বলে।

লেখাপড়ায় চব্বিশ ছাব্বিশ
বয়স বহে গেল,
লেখাপড়ার সনদ দিয়ে
চাকরি তবে পেল।

বিবাহ জীবন গড়তে হবে
জীবন সঙ্গী নারী,
থাকবে আরো প্রাসাদের ন্যায়
সুন্দর একটা বাড়ি।

হাজার স্বপ্নে বিভোর হয়ে
স্বপ্ন কত আঁকি,
লোভ-লালসা অর্থের মোহে
দিলাম শুধু ফাঁকি।

সংসার বড়ো হইলো আবার
ছেলে মেয়ে নিয়ে,
অনেক ব্যস্ত কাটছে সময়
কতো কিছু দিয়ে।

মরার কথা নেইতো মনে
গেছি যেন ভুলে,
বয়স ভারে পাক ধরেছে
দেখি মাথার চুলে।

হঠাৎ করেই খেয়াল আসলো
যাবো ভুবন ছেড়ে,
মরণ বুঝি…. ঝটকা টানে
নেবে একদিন কেড়ে।

কিসের মায়ায় কিসের আশায়
রাখবে মোরে ধরে,
সুন্দর ভুবন……. ছাড়তে হবে
যাবো আঁধার ঘরে।

মরার থেকে বাঁচার উপায়
হয়নি কারো তবে,
নিয়ম মেনেই এমন ভাবেই
যাচ্ছে জানি সবে।

কিসের বড়াই কিসের লড়াই
করছি মরণ পণে,
মরণ কোলে পড়বে ঢলে
সকল প্রাণী গণে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply