মিশে রক্তের ঘ্রাণ

0

বুলেট লেগে গোলাপগুলো
গাজায় ঝরে রোজ,
বধির যেনো আপন গোষ্ঠী
রাখে কেউবা খোঁজ।

ধ্বংসের স্তুপে গোলাপগুলো
চাপা পড়ে যায়,
সূর্যের আলোয় ঘাসের ডগা
চিবিয়ে যে খায়।

গায়ের ঘামে টাটকা জলে
রুধিরধারা রয়,
বাপের চোখে লাশের সারি
ক্যামনে যেন সয়!

এমন ভাবে ঝরবে কতো
অবুঝ শিশুর প্রাণ,
গাজার দেশে বায়ূর সাথে
মিশে রক্তের ঘ্রাণ।

রোজ সকালে তাজা প্রাণের
খুঁড়তে থাকে গোর,
বুলেট ছুড়ে মারছে শিশুর
ওদের আছে জোর।

মুসলিম বিশ্ব হাত গুটিয়ে
ফেলে চোখের জল,
দেখছে জাতি তাণ্ডবলীলা
হারিয়ে আজ বল।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা কষ্টে ঘেরা জীবন আফছানা খানম অথৈ

কবিতা কষ্টে ঘেরা জীবন আফছানা খানম অথৈ কষ্ট ঘেরা জীবন মোদের, কেউ দেখে না ফিরে, দুঃখের বোঝা মাথায় নিয়ে চলি

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

Leave a Reply