যুগ-যুগান্তর ধরে

0

মানুষ বিশাল প্রাণের মাঝে
যুগ-যুগান্তর ধরে,
অতৃপ্তির ওই অধীর আগ্রহে
নতুন সন্ধান করে।

কোনো ভাবেই হয় না পূরণ
প্রাপ্তীর প্রাপ্তে তবু,
শত পাওয়ায় ব্যাকুল হৃদয়
নয়তো খুশি কভূ।

দেশ-দেশান্তর করছে ভ্রমন
তৃষ্ণা কাতর হয়ে,
উন্মাদ নেশায় উঠছে মেতে
অধিক স্বপ্ন লয়ে।

নতুনত্বের স্বাদ গলাধঃ-করণ
করতে যেন ব্যস্ত,
এই ধরণীর বিশাল প্রাণের
মাথাতে তাই ন্যস্ত।

পুলকিত স্বাদ সজিব মরণ
স্মৃতির বিনাশ করে,
সেই মায়াতে বিফল জীবন
যেন নিজের তরে।

জীবন থেকে আলোর কিরণ
পলকে শেষ হবে,
থাকবে হেথায় গড়ার সৃষ্টি
শুধুই এইতো ভবে।

নয়তো প্রস্তুত জানি আমরা
শেষ সূচনার জন্যে,
এমন জীবন গড়তে পারলে
অনন্তকাল যে ধন্য।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply