রাক্ষুসে ঝড় রেমাল

0

রেমাল যেন ঘূর্ণিপাকে
রাক্ষুসে এক ঝড়,
নদীর বুকে বিলীন হলো
বসত বাড়ি ঘর।

দানব রূপে ছোবল দিলো
বিনাশ করে গেল,
নদীর জলে আপন ভিটা
বিলীন সবি হলো।

স্রোতের পানে গোরু ছাগল
ভাসলো আরো ঘর,
এক নিমিষে ছিনিয়ে নিয়ে
আমায় করে পর!

সব হারিয়ে এক জীবনে
বেঁচে থাকাই দায়,
এমন ক্ষতি আদৌ কি তবে
মেনে নেওয়া যায়!

কোথায় পাবো জানেন প্রভু
মাথা গোঁজার ঠাঁই,
কতো আপন পর হলো যে
বলার ভাষা নাই।

অনাহারে যে খোকার কাটে
কতো দিবস রাত,
আমার খোকা থাকবে ভালো
পেলে দুমুঠো ভাত!


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

One Reply to “রাক্ষুসে ঝড় রেমাল”

Leave a Reply