কুলাঙ্গার

0ঘুরে ফিরে তুমিই আমার প্রশ্ন। সে প্রশ্ন তুমি কার? তুমি বল, আমার। তুমি আসলে আমার নয়,তুমি অন্য একজনের। সে এক কুলাঙ্গার। তাকে আমি খুন করব। তুমি আমাকে বল তার নাম কি। তার কোন নাম নেই।” তাহলে তাকে আমি খুন করব কিভাবে!” 0

আকমল

0আমার বাবা যে নাম পছন্দ করত,আমার মা সে নাম পছন্দ করতনা।আমার মা যে নাম পছন্দ করত তা আমার দাদা পছন্দ করতনা।শেষ পর্যন্ত ঠিক হয় আমার নাম রাখবে আকমল।আজ আমি আকমল নামেই বিখ্যাত। আমার কেবলই মনে হয় আকমল যদি আমার নাম না হত আমি কখনই বিখ্যাত হতে পারতামনা।”ঘরে ঘরে আকমল নামের জোয়ার আসুক” । 0

ভালবাসার সুর কত যে মধুর

0কি করলে ভালবাসা হয়? ভালবাসা হয় ধান ক্ষেতে চরলে।কই আজ এক ঘন্টা ধান ক্ষেতে চরলাম ভালবাসা তো হলনা। তোমাকে লাল -নীল ধান ক্ষেতে চরতে হবে। লাল – নীল ধান ক্ষেত কোথায় পাব?  সেটি আছে শ্যামপাড়ার বাজারে যে একটি লাল –নীল খাম্বা আছে সেখানে। আচ্ছা আজই যাব দেখব ভালবাসা পাওয়া যায় কিনা।সেখানে গিয়ে কমপক্ষে এক ঘন্টা

ভালবাসার আরেক নাম ফুল

0যতদিন বাঁচব তোমায় ভালবাসব তুমি ছাড়া আমি কি করে হাসব তুমি আমার সোনা, রূপা, নীল মণিহার তুমি ছাড়া আমি কি করে কাশব যে দিক পানে চাই ওগো তোমায় দেখতে পাই তুমি ছাড়া এ জীবনে নাই কিছু নাই সেই তোমাকে খুঁজি ওগো যেই তুমি লাশবো যতদিন বাঁচব তোমায় ভালবাসব। 0

বাঁচা

0তোমার দুটি চোখ আমাকে দাও আমার দুটি চোখ তুমি নাও- এভাবে ভালবাসা হোক।এভাবে ভালবাসা হলে সবাই বলুক, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। তুমি তো অনেক আগেই বেঁচে গেছ।তাহলে আমার অনেক বাঁচা হল।এই যে অনেক বাঁচা বাঁচলাম তুমি আমাকে কি দেবে?  আমি দেব একটি লাল গোলাপ ফুল। তাহলে আমার বাঁচার কোন শেষ নেই। 0

শয়তান (৭)

0শয়তানের একটি হাত, একটি চোখ, একটি পা। শয়তান বসে বসে ভাবছে, আমার যদি দুটি হাত হত আমি মানুষের মত হয়ে যেতাম।একজন এসে বলল, তুমি দুটি হাত দিয়ে কি করবে, তুমি তো শয়তান!  শয়তান বলে, তাহলে আমার শয়তান থাকাই ভাল। সেই থেকে শয়তানের আর ঘুম হয়না।সে ঘুম গেলেই স্বপ্ন দেখে, কখন মানুষ বধ্ করবে। একদিন একজনকে

বাবা (৮)

0আবার যেদিন দেখা হবে কি বলব? বাবা তুমি কিভাবে বাবা হলে? বাবা বলবেন, তুই বাবা হয়েছিস তাই।আমি বলব, এমন বাবারইতো দরকার। এ কথা শুনে বাবা যদি হাসেন? আমিও হাসতে থাকব। 0

ক্ষমা (৭)

0ক্ষমা কর বন্ধু ক্ষমা কর, তোমার ক্ষমা না পেলে যে কোনদিনই আমার ক্ষমা হবেনা। না, না তোমাকে ক্ষমা করার কোন সামর্থ্য আমার নাই। তাহলে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। 0

গন্ডগোল

0তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনও ভাল লেগেছিল, আজ দেখলাম আজও ভাল লাগল।তার মানে?  তোমাকে দেখলেই ভাল লাগে। তোমাকে এত ভাল লাগে কেন? এত ভাল লাগলে যে আমি ঠিক থাকতে পারিনা। এত ভাল লাগে কারন তোমার মাথায় গন্ডগোল আছে। তাহলে আজই আমি  গন্ডগোল ঠিক করব।।গন্ডগোল ঠিক করতে হলে তোমাকে আমার সাথে বাবলা বনে যেতে হবে। আচ্ছা