সাদা কাফনে শিশুরা

0

কোমলমতি শিশুরা আজ
পুড়ে হলো ছাই,
এমন ব্যথা আজকে মোরা
ক্যামনে সয়ে যাই।

দেখে শিশুর পোড়া শরীর
কাঁদে হাজার জন,
ওদের শোকে কাতর সবে
ব্যথিত আজ মন।

ফিরবে নাকো মায়ের খোকা
আর কখনো ঘরে,
সন্তান হারার শোকে কাতর
মায়ে বিলাপ করে।

খোকা আমার ঝলসে গেছে
সারা শরীর পুড়ে,
আছে খোকা লাশের মর্গে
সাদা কাফন মুড়ে।

ঘুমের থেকে ওরে খোকা
একবার শুধু জাগ,
মায়ের ডাকে চোখ দুটি মেল
করিস নাকো রাগ।

খোকার আশায় পথের বাঁকে
থাকতো মায়ে চেয়ে.
পাগলপারা মায়ে এখন
খোকার লাশটা পেয়ে।

আর কখনো মায়ের খোকা
ফিরবে নাকো বাড়ি,
মায়ের ছেড়ে দিলো খোকা
পরপারে পাড়ি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply