সাদা বালিকার খোঁজে

0

তোমার জন্মের আগেও কেউ ছিল তোমার জন্মের পরেও কেউ ছিল। অথচ সে জনার আমি জানিনা।সে জনার নাম জানতে পারলে জিজ্ঞেস করতাম তোমার জন্ম কেমন ছিল?  যদি বলত তোমার জন্ম ফুলে ফলে ভরা তাহলে তাকে আমি ফুলে ফলে ভরা এক দেশ উপহার দিতাম।কিন্তু আমি শুনেছি তোমার জন্ম নাকি ফুলে ফলে জরা, আমি কেমন করে সে দেশ  দেই?

এবার তুমি বল তুমি কখনও শ্যাম দেশ দেখতে যাবে কিনা, যেখানে একটি ফুল চরে আর আরেকটি ফুল কথা কয়।সেখানে একটি ফুল আরেকটি ফুলের মাথায় হাত বুলিয়ে দেয়।তুমি যদি সেখানে কখনও যাও অপার আনন্দের সন্ধান পাবে। তুমি আমাকে বলবে, তুমি এখানে এসেছ কেন? আমি বলব, তুমি এসেছ তাই। আমরা দুজন মিলে সাদা হরিণের খেলা দেখব।সে এক অমোঘ আনন্দের দেশ হবে। সেই দেশ আমি অনেক আগেই তোমাকে উপহার দিতে চেয়েছিলাম তুমি নাওনি, আজ যদি নাও সে এক অনন্য খবরের দেশ হবে।

যাই বল তুমি সে দেশ নাও। সে দেশ না নিলে যে আমি ধন্য হবনা; আমাকে কে বলবে ভালবাসি?


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply