সুখ- ২

0

সুখের দেশে কেউ ঘুরে বেড়িয়েছ?যদি সুখের দেশে কেউ ঘুরে বেড়িয়ে থাক তাহলে বুঝতে  সুখ কি জিনিস। আমি সুখের দেশে ঘুরে বেড়িয়েছি আমি জানি সুখ কি জিনিস। সুখ হল এমন জিনিস যা কখনও হাতে ধরে দেখা যায়না।এটিকে রুমাল দিয়ে ধরতে হয়।রুমাল দিয়ে ধরে কিছুক্ষণ এটি নাড়াচাড়া করতে হয়।  নাড়াচাড়া করলে এটি যদি কাঁদে তাহলে তাকে আপেল খাইতে  দিতে হয়।আপেল খাওয়ার পর এটি যদি ঘুমাতে চায় তাহলে ঘুমপাড়ানি গান শুনিয়ে এটিকে ঘুম পাড়িয়ে দিতে হয়।

আমি সেই সুখ খুঁজি যা রুমাল দিয়ে ধরতে হয়না, হাত  দিয়ে ধরা যায়। হাতে ধরা সুখ খুঁজে পেলে বলতাম কিছুক্ষণ আমার কাছে বস, আমার সাথে গল্প কর, তোমার সুখ–দুখের আলাপ কর, তোমার দাদা বলতে কেউ কি আছে সেকথা বল।

সেই সুখ কোথায় আছে কেউ বলতে পারবে?  যদি বলতে পার আজই আমি সেখানে যাব। হাতে দিয়ে  ধরে নিয়ে এসে গল্প শুরু করব।বলব, ‘তোমার নাম কি? তোমার মা বাবার নাম কি? তুমি কি কর? তুমি রাত বারটার সময় কি খাও?’আমাকে যদি কোন উত্তর না দেয় আমি কোন কথা বলবনা।

জানি সেই সুখ কোথায় আছে যে  বলতে পারবে সে এই দেশে নাই।সে আছে আরেক দেশে।আমি সেই দেশে কেমনে যাব?

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply