সাদা কাপড়

0

ডাক আসিলে যাবে চলে
রঙ্গশালা ছেড়ে,
মায়ার বাঁধন ছিন্ন করে
নিবে তোমায় কেড়ে।

মরণ ডাকে নিস্তেজ হবে
স্বাদের দেহ লাশে,
জগৎ ছেড়ে থাকবে পড়ে
বাঁশ বাগানের পাশে।

সাদা কাপড় কফিন করে
যাবে মাটির ঘরে,
আপন জনে মায়ার টানে
কাঁদবে অশ্রু ঝরে।

কাফিনের নেই পকেট খানা
যাবে শূন্য হাতে,
সময় থাকতে সদয় হলে
পুণ্য যাবে সাথে।

মানুষ সেবায় পরম পাওয়া
সৃষ্টি কুলের কাছে,
মরণের পর জগৎ মাঝে
স্মৃতি হয়ে বাঁচে।

এতিম গরীব দুখী মানব
সদয় দৃষ্টি দিলে,
মৃত্যুর আগে সদয় সেবায়
মুক্তির দিশা নিলে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

Leave a Reply