অভিমানের নীল উত্তর

0

প্রিয় মেঘবতী,
ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও,
বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে—
আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।
আমার নিঝুম রাতের সবটুকু গোপনে
তোমার ওই আঁচলের না বলা ভাষাই তো খুঁজি।

তুমিও তো জানো, এ অভিমান কোনো দেয়াল নয়,
এ তো এক তীব্র ব্যাকুলতা—তোমার হাতে ভাঙার অপেক্ষায়!
আমিও আজো তোমার সেই পুরনো ‘তুমি’ হয়েই আছি,
যে শুধু তোমার এক চিলতে হাসির জন্য—
এক বুক সতেজ প্রাণ নিয়ে বাজি ধরতে পারে।

তোমার ওই জানালার একাকীত্ব আমাকেও পোড়ায়,
দূর দিগন্তের দিকে চেয়ে থাকা তোমার ওই অপলক চোখ—
আমার বুকেও ঠিক সমপরিমাণ মেঘ জমায়।
আহ্লাদী আদরে জড়িয়ে ধরে কেন বলি না ভালোবাসি?
কারণ, বুকভরা সেই তীব্র ভালোবাসা প্রকাশের—
একটি চেনা পিয়াসী সুযোগ আমি রোজ খুঁজি।

হাসির আড়ালে কষ্টের এই অভিনয় বড্ড ক্লান্তিকর,
চোখের জলের গহীনে লুকিয়ে থাকা কাহিনীগুলো—
আজো শুধু তোমাকেই আড়ালে ডেকে ফেরে।
আড়ি ভেঙে একবার হেসেই দেখো অনুরাগী,
দেখবে, সব অভিমান ভুলে আমি আবার তোমার বুকেই ফিরবো।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

হালাল রুজি,পরম সুখ

ঈমান নিয়ে মনের সুখে জগৎ মাঝে চলো, হালাল রুজির শপথ নিয়ে নিজের সাথে বলো। মিথ্যা মায়ার লোভের টানে ভুল করো

Leave a Reply