সুখের দেশে ছিলাম আমি সাড়ে তিন রাত

0

সুখ কি জিনিস আজও বুঝলামনা। সুখ বলতে আদৌ কিছু আছে কিনা সেটাও একটা প্রশ্ন। আমাকে যে জন সুখ দেবে বলে বলেছে সে জন আজ মারা গেছে। সে জন কত সুখে মারা গেছে সেটা কে জানে?

সুখ বলে যদি কিছু থেকে থাকে সে কেন আমার বাড়ি আসেনা?সুখের খোঁজে ঘুরেছি মিশর, রাশিয়া, থাইল্যান্ড, ফিনল্যান্ড; কেউ আমাকে সুখ দেয়নি। আজ আমার মনে হচ্ছে সুখ একটি চির অবাধ্য জিনিস, একে কখনও ফিরানো যায়না।

সুখ বলে যদি কিছু থেকে থাক আমার কাছে আস।না হয় তুমি তোমার কাছেই থাক।তুমি কত সুখে থাক সেটা আমি দেখব।

সুখের নানীর হাত নাকি অনেক লম্বা। তিনি একটু হাত উঁচা করলেই আসমানের দেখা পান।গতকালও নাকি  তাদের তিনটি শূয়োর জন্ম নিয়েছে।এই তিনটি শূয়োরই নাকি সুখের নানীর  অবদান। সুখের নানী নাকি আসমানে উঠে  তিন দিন  তিন রাত বসে বসে জপ্ করেছিল

সুখকে কতবার বলেছি, ‘সুখ তুমি নরম স্যান্ডেল ব্যবহার কর, নরম স্যান্ডেল ব্যবহার কর’।কিন্তু সুখ ব্যবহার করে বাটা স্যান্ডেল।এ সুখ’ দিয়ে কি হবে?

সুখকে বলেছি কোনদিন যদি আমার বাড়ি আস তিন চাকাওয়ালা গাড়ি নিয়ে আসবে। সুখ এসেছে চার চাকাওয়ালা নিয়ে। আমি এই চার চাকা”’ কি করব?সিদ্ধান্ত নিয়েছি এটা তার কপালে ছুঁড়ে মারব।তাতে যদি তার আক্ক’ল হয়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply