স্বাধীন দেশে জন্ম

0

 

স্বাধীন দেশে জন্ম নিয়ে
গর্ব করে বাঁচি,
এই দেশেতে হিন্দু মুসলিম
মিলে মিশে আছি।

লাল সবুজে উদার জমিন
শান্তি বিরাজ করে,
বিভেদ ভুলে হিন্দু মুসলিম
থাকি সবার তরে।

এই দেশেতে নাইকো বিভেদ
বর্ণ বিভেদ জাতি,
হরেক রকম উৎসবে সব
আনন্দেতে মাতি।

লাখো শহীদ রক্তে ভেজা
এই দেশের ঐ মাটি,
লাল সবুজের চারণভূমি
পুত-পবিত্র খাঁটি।

সোনা ফসল রোপণ করি
খেত-খামারে যাই,
মিলে মিশে তুলছি ফসল
কোনো জুড়ি নাই।

এই দেশেতে বসত ভিটায়
আছি সবাই বেশ,
লাল সবুজের এই দেশেতে
আনন্দের এই রেশ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

Leave a Reply