তুমি এক ফুল ( প্রেমের কবিতা)

0

যুদ্ধের ময়দানে কত ফুল ফোটে। সবচেয়ে সুন্দর হল গোলাপ ফুল। আজ সেটি ফুটলনা।তার মানে – আজ কোন যুদ্ধ হয়নি।এমন একটি যুদ্ধ কেন হল যেখানে কোন ফুল ফোটেনি?

তুমি আমাকে সেই কথাটি বল যে কথাটি সবচেয়ে সুন্দর। সেটি বললে আমি তোমাকে ভালবাসি বলব, আর ফুটে যাবে হাজার হাজার  গোলাপ ফুল।

তুমি কি গোলাপ ফুল পছন্দ করনা?  অবশ্যই কর।কাজেই  তাড়াতাড়ি  সেই কথাটি বল।

সেই কথাটি না বললে কি হবে?  পাপ হবে। সেই পাপের আগুনে পুড়ে মারা যাবে পৃথিবীর যত মহিয়সী নারী পুরুষ। কাজেই তুমি আমাকে সেই কথাটি যত দ্রুত সম্ভব বল।

সেই কথা’ না বলে কেউ কি বেঁচেছে?  না বাঁচেনি;অ্যান্টনি ও ক্লিওপেট্রা দিনে অন্তত একশ’ বার সেই কথাটি বলত। কাজেই তুমি আমাকে যত দ্রুত সম্ভব সেই কথাটি বল।

এই পৃথিবী কার, এমন কেউ আছে যে দাবী করতে পারবে এই পৃথিবী আমার? না।তুমি আমাকে সেই কথাটি বল আমি এক পলকে দাবি করব এই পৃথিবী আমার, শুধু আমার।

আর যাই কর ঘাস খেয়োনা।ঘাস খেলে মানুষ গরু বলে। আমি তোমাকে সকল ঘাস খাওয়া থেকে মুক্তি দিয়ে দেব তুমি আমাকে সেই কথাটি বল।

হংস জলে  চরে কেন? হংসীর জন্য, সে ঘন্টার পর ঘন্টা শুধু চরতেই থাকে। আমি চরি শুধু  তোমার জন্য তুমি আমাকে সেই কথাটি বল।

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply