ঐশী ভাষার পরশ

0

আরবি ভাষায় নাযীল হলো
শ্রেষ্ঠ কালাম খানি,
জীবন আলোর শ্রেষ্ঠ দিশা
এই ভাষাটি জানি।

নবীজীর সে মধুর ভাষা
পরম পাওয়া ভাই,
এই ভাষাটি শিখলে পরে
কোনো অভাব নাই।

জান্নাতী এই ভাষার মাঝে
লুকানো সব জ্ঞান,
পড়ব একে সকাল-সাঁঝে
জুড়াবে এই প্রাণ।

বুঝতে যদি পারি মোরা
প্রভুর দেওয়া বাণী,
সফল হবে জীবন গড়া
ঘুচবে পেরেশানি।

রাসূলের এই প্রিয় ভাষায়
খুঁজবো পরম সুখ,
কুরআনেরই আলোর মাঝে
জুড়াবে এই বুক।

এই ভাষাটি শিখবো মোরা
হৃদয় উজাড় করে,
শান্তি আসুক জীবন জুড়ে
কুরআন বুকে ধরে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

যান্ত্রিকতার বুকে কাব্যের স্পন্দন।কবি ও ছড়াকার মোঃ রুহুল আমিন-এর জীবন-সংগ্রাম

মোঃ রুহুল আমিন একজন আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত ও মাটির কাছাকাছি থাকা সমকালীন দেশপ্রেমিক কবি, ছড়াকার এবং গভীর নৈতিকতাবোধসম্পন্ন কর্মনিষ্ঠ পেশাদার

মক্তবে যায় খুকি

ভোর বেলাতে ঘুমটি ভেঙে মক্তবে যায় খুকি, পাখির গানে সুর মিলিয়ে দেয় সে উঁকি-ঝুঁকি। হাতে তাহার কায়দাখানি কণ্ঠে মধুর সুর,

আমার বই

আমার বই প্রথম ভাগ মজার মজার ছড়ায় ভরা, নতুন পাতায় আলোর মেলা আঁকছি সুখের ধরা। অ আ ক খ শিখছি

আমাদের বিদ্যালয়

এই আমাদের বিদ্যালয় এখানেতে পড়ি, জ্ঞানের আলোয় নিত্য নতুন স্বপ্ন মোরা গড়ি। সবুজ ঘাসেতে ঘেরা মাঠ হাসি-গানের সুর, স্কুলটি মোদের

Leave a Reply