অ আর ক খ শব্দ শিখি

0

ভোর হলো ওই সূর্য ওঠে
বাগান জুড়ে ফুলটি ফোটে
খোকন সোনা মেলল দুটি
আঁখি।

বইটি নিয়ে কাঁধের ঝোলায়
দুলছে তারা খুশির দোলায়
গাছের শাখে ডাকছে কত্ত
পাখি

আয়রে খোকা আয়রে খুকু
ভয়টি মনে নেইকো টুকু
সবাই মিলে আজকে চলো
যাই।

অ আ ক খ শব্দ শিখি
নতুন ভোরের স্বপ্ন লিখি
জ্ঞানের আলোয় আমরা যেন
পাই।

প্রাণের টানে মাঠের পরে
খেলব খেলা আপন করে
বন্ধু হবে আমার সাথে
সবাই।

মশাই এসে মাথায় হাত
বলবেন তিনি সুপ্রভাত
আদর মাখা গল্প কথা
শুনব।

মাঠের মাঝে রোদের হাসি
স্কুলকে মোরা ভালোবাসি
মনের সুখে রঙিন সুতো
বুনব।

ছড়া পড়ি ছবি আঁকি
থাকবে না আর কিছুই বাকি
সাদা পাতায় আঁকব সবার
ছবি।

দেশের তরে মানুষ হব
সবার মনে জায়গা নেব
উঠবে জেগে জ্ঞানের একটি
রবি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

নতুন দিনের ডাক

নতুন দিনের ডাক — মোঃ রুহুল আমিন নতুন দিনের ডাক এসেছে কাটুক মনের ছায়া, উষার রবি আনলো ডেকে ভাঙতে ঘুমের

গাছ লাগাই, দেশ বাঁচাই

আজকে দিনে সবাই মিলে সবুজ রঙে মাখ, দেশ বাঁচাতে গাছের চারা যতন করে রাখ। সবুজ ডালে ফুলের কুঁড়ি মেলবে দুটি

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

Leave a Reply