ঈদ-ই মিলাদুন নবী

0

রাসুল রূপে ধরার বুকে
আসলো দ্বীনের নবী,
রূপের গুনের বর্ননা তো
ফুটায় অধম কবি।

রাসুল তোমার আগমনে
কাটলো আঁধার যতো,
তোমার পরশ ছোঁয়ায় পাপের
আসান পেলো কতো।

মানব রূপে নূরের আবির
সত্যের ধারক নবী,
নূরের নবীর প্রেমের আশেক
সৃষ্টি কুলের সবি।

সকল ইনসান জীন ফেরেস্তা
দুরুদ কালাম লহে,
নূরের নবীর আগমনে
খুশির জোয়ার বহে‌।

সুবাস ছড়ায় মরূর প্রান্তে
নূরের জ্যোতির ধূপে,
মহান গুনের অধিকারী
শান্তির বাহক রূপে।

আসমান জমিন সকল কিছুই
নবীর প্রেমেই সৃষ্টি,
নবীর আলোক প্রভা ধরায়
দীপ্ত চোখের দৃষ্টি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

Leave a Reply