কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

0

#কবিতা
ঈদের আনন্দ
আফছানা খানম অথৈ

রমজানের সেই সিয়াম শেষে
এলো খুশির দিন
চাঁদের হাসি আকাশ জুড়ে
ভাসে রঙিন ঋন।

সকালে ধ্বনি তাকবীরের
মসজিদেরই পথে
সাদা পোশাক হৃদয়ভরা
ভালোবাসা সাথে।

সেজদাতে মন কাঁদে চুপে
কৃতজ্ঞতার সুরে
ভ্রাতৃত্বের হাত বাড়াই আমরা
সব বিভেদ দূরে।

শিশুর হাসি, নতুন জামা
মিষ্টি সেমাই ঘরে
ঈদের দিনে সুখের বাতাস
বইছে অন্তরে।

ধনী গরীব বিভেদ ভুলে
মিলি এক কাতারে
ঈদের শিক্ষা–মানবতা
রাখি সবার তরে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে
বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

One Reply to “কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ”

Leave a Reply