কবিতা ভালোবাসার পরাজয়

1

কবিতা
ভালোবাসার পরাজয়
আফছানা খানম অথৈ

তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা
তাই মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম সর্বদা
আর তুমি সেই ভালোবাসাকে উপেক্ষা করলে?

আমার অজান্তে অন্যজনকে ভালোবাসলে?
বুঝতে পারেনি তোমার ছলনা,প্রতারণা,
তুমি মানুষ নাকি অমানুষ?আজ ও খুঁজি সেই উত্তর।

তুমি প্রেমের প্রলোভন দেখিয়ে মিথ্যে নাটক করলে
কেড়ে নিলে আমার সর্বস্ব,সর্বহারা করলে আমাকে?

তবুও কিচ্ছু বলিনি,ক্ষমা করে দিয়েছিলাম
তুমি আসতে চাইলে,গ্রহণ করলাম,
ভালোবাসায় চাদরে ঢেকে রাখলাম।

কিন্তু তুমি কী করলে!ফের বিশ্বাসঘাতকতা করলে
যা অবশিষ্ট ছিলে, সব ধ্বংস করে দিলে,
আমার মন নিয়ে চিনিবিনি খেললে
অবশেষে আমাকে ডিভোর্স দিলে?

আমাকে যদি নাইবা বাসলে ভালো
তবে বারবার আসলে কেনো জীবনে?
আমার ভালোবাসা ছিল সত্য, মিথ্যা ছলনা নয়
তবুও করলে তুমি ভালোবাসার পরাজয়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মক্তবে যায় খুকি

ভোর বেলাতে ঘুমটি ভেঙে মক্তবে যায় খুকি, পাখির গানে সুর মিলিয়ে দেয় সে উঁকি-ঝুঁকি। হাতে তাহার কায়দাখানি কণ্ঠে মধুর সুর,

ঐশী ভাষার পরশ

আরবি ভাষায় নাযীল হলো শ্রেষ্ঠ কালাম খানি, জীবন আলোর শ্রেষ্ঠ দিশা এই ভাষাটি জানি। নবীজীর সে মধুর ভাষা পরম পাওয়া

আমার বই

আমার বই প্রথম ভাগ মজার মজার ছড়ায় ভরা, নতুন পাতায় আলোর মেলা আঁকছি সুখের ধরা। অ আ ক খ শিখছি

আমাদের বিদ্যালয়

এই আমাদের বিদ্যালয় এখানেতে পড়ি, জ্ঞানের আলোয় নিত্য নতুন স্বপ্ন মোরা গড়ি। সবুজ ঘাসেতে ঘেরা মাঠ হাসি-গানের সুর, স্কুলটি মোদের

One Reply to “কবিতা ভালোবাসার পরাজয়”

  1. সাহিত্য মহলে প্রথম ভালোবাসা প্রসঙ্গে একটা কথা আছে।
    কথাটা ঠিক–“প্রথম ভালোবাসা পূর্ণতা পায় না”–এইরকম।
    আমি এর ঘোর বিরোধী হওয়া সত্ত্বেও …
    এখন বাধ্য হয়ে এই কথাটির পক্ষে বলছি।
    এমনকি আপনার কবিতায়ও এই কথাটা কিছুটা প্রমাণিত হয়েছে।

Leave a Reply