করবে হাতা-হাতি

0

মহান প্রভুর কাছে জানি
ইসলাম শ্রেষ্ট ধর্ম,
বিভক্ত আজ করছে জাতির
মন গড়া ওই কর্ম।

সত্যের প্রতি ঈমান আনা
এমন একটা জাতি,
ঈমান নিয়ে আপন গোত্রে
করবে হাতা-হাতি।

অন্ধের মতো বিশ্বাস নিয়ে
পীরের কাছে যাচ্ছে,
সেথায় গিয়ে মুরিদ হইলে
ধর্মের দীক্ষা পাচ্ছে।

সঠিক আমল করার জন্য
পীর মাশায়েখ ধরে,
সবক নিয়ে নিয়ম মেনেই
নামাজ রোজা করে।

চলার পথে এঁকে অপর
ডাকে সালাম দিয়ে,
মন ভুলিয়ে পীরের কাছে
যাচ্ছে তাকে নিয়ে।

বলছে তাকে মুসলিম তুমি
নামাজ রোজা করো,
সহি ঈমান করার জন্যেই
পীর মাশায়েখ ধরো।

কিতাব খানা জানতে হবে
পড়লে শুধুই হবে,
তপস্যা ধ্যানী পীর মাশায়েখ
সত্যোর সঙ্গী তবে।

মুসলিম জাতি এমন ভাবে
টুকরো গোত্রে গোত্রে,
কেউ বা জেনে কেউ বা মেনে
কেউ বা জন্ম সূত্রে।

পীরের নামে ধ্যানে আসর
জমছে ভন্ড মেলা,
খুব নিকটে অশনিসংকেত
হবে রক্তের খেলা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

Leave a Reply