কায়িক শ্রমিক

0

কায়িক শ্রমে শ্রম বিকিয়ে
ভাতের গন্ধ পাই,
দুমুঠো ভাত জোগাড় করতে
কত হিমশিম খাই।

পেটের দায়ে –ঘাম ঝরিয়ে
টাকা কামাই করি,
রাজ প্রাসাদ আর অট্রালিকা
গায়ের ঘামে গড়ি।

সেই প্রসাদে তোমরা থাকো
ভুরিভোজে সুখি,
ভাতের গন্ধ –পেলে তবেই
থাকি বেজায় খুশি।

দৈহিক শ্রমে লোক সমাজে
পাই না কোন্ দাম,
পরের তরে শ্রমিক মোরা
যায় ঝরিয়ে ঘাম।

কায়িক শ্রমে বুকের পাঁজর
যায় শুকিয়ে কায়া,
আমায় দেখে তবুও কারো
হয় না একটু মায়া।

শ্রমিক বলে পায় না সম্মান
আমার ছেলে মেয়ে,
সমাজ ভেদে দেখো কেনো
মুখ কুঁচকিয়ে চেয়ে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply