চাষির স্বপ্ন

0

 

খেতখামারে রৌদ্র তাপে
শরীর পোড়ে রোজ,
কেমন ভাবে জীবন যাচ্ছে
কেউ রাখে না খোঁজ।

ঝড় বাদলে ফসল ফলায়
দিচ্ছে তুলে ভাত,
সম্বন্ধতায় কতো মশাই
প্রশ্ন তোলে জাত।

চৈত্র খরায় খেতখামারে
জীবন কেটে যায়,
ঝলসে যায় যে শরীরখানি
লাগে ব্যথা গায়।

চাষের কাজে অর্থের জন্য
পায় না ব্যাংক ঋণ,
পাওনা ঋণে দেনার ভারে
যাচ্ছে কেটে দিন।

জীবন ভরে চাষের জন্যেই
ঝরায় গায়ের ঘাম,
লোক সমাজে হীনমন্যতা
পায় না কোনো দাম।

তবুও মোদের রঙিন স্বপ্ন
এগিয়ে যাক দেশ,
সোনার ধানে ফসল ফলায়
থাকবে সবাই বেশ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

2 Replies to “চাষির স্বপ্ন”

Leave a Reply