দাঁড়ায় ছাত্র রুখে

0

রাজ্যের রানি পুলিশ দিয়ে
রাখে কবজা করে,
উঠলে জেগে আমজনতা
নিয়ে যায় যে ধরে।

এমন ভাবে শোষণ করে
পুলিশ শক্তি দিয়ে,
রাজ্যের মুকুট ধরে রাখে
অপশক্তি নিয়ে।

বাঁধার প্রাচীর ভেঙে দিয়ে
দাঁড়ায় ছাত্র রুখে,
সোচ্চার হলো সকল জনে
পতন ধ্বনি মুখে।

শহর গ্রামে রাস্তার মোড়ে
মিটিং মিছিল চলে,
দেশটা আবার স্বাধীন হবে
আমজনতা বলে।

স্বৈরাচারের শোষণ থেকে
দেশটা হবে মুক্ত,
শাহবাগের ওই গোলচত্বরে
সবাই হলো যুক্ত।

সেই মিছিলে ছুটছে মুগ্ধ
পানি নিয়ে হাতে,
মুগ্ধর মাথায় বুলেট লাগে
লুটিয়ে যায় তাতে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

One Reply to “দাঁড়ায় ছাত্র রুখে”

Leave a Reply