দাদির স্মৃতি

0

ভাদ্র মাসের বেতাল গরম
তাল পেকেছে গাছে,
পাকা তালের তাল গুলো যে
মোদের বাড়ি আছে।

তাল গাছ গুলো অনেক বড়ো
দাদির স্মৃতি বহে,
তাল গাছের ওই সারি দেখে
মা’য়ে আমায় কহে।

তাল তোলাতে তাল কুড়াতে
দারুণ ভালো লাগে,
মায়ের হাতের তালের পিঠা
খেতাম তবে আগে।

‌তালের বড়া তালের মিঠাই
বানায় মা’য়ে নিজে,
গরম গরম খাবার সময়
লাগতো মজা কি’যে।

পাকা তালের বড়ার ঘ্রাণে
মন জুড়িয়ে আসে,
মনটা ভরে খেতাম মিঠাই
বসে মায়ের পাশে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

যুগের কবি

আমি হলাম যুগের কবি যুগের কথা বলি, সত্যের পথে চলব সদাই ভাঙব শৃঙ্খল গলি। অন্যায়েরই কালো ছায়া রুখব কলম ধরে,

পৃথিবীতে কেবল ক্ষুধাই সত্য

পৃথিবীতে কেবল ক্ষুধাই সত্য, জঠরের অন্নলোলুপ আর্তি নয়, সত্তার আদিম অনিবার্যতা,অস্তিত্বতত্ত্বের অনিবার্য উপপাদ্য, নিজেকে টিকিয়ে রাখতে নিরবচ্ছিন্ন অভাবের দর্শনে দীক্ষিত,

অ আর ক খ শব্দ শিখি

ভোর হলো ওই সূর্য ওঠে বাগান জুড়ে ফুলটি ফোটে খোকন সোনা মেলল দুটি আঁখি। বইটি নিয়ে কাঁধের ঝোলায় দুলছে তারা

স্কুলে চল

ভোর হলো ওই সূর্য ওঠে ফুলের কুঁড়ি বাগান ফোটে নতুন বেশে তৈরি হব আজ। ব্যাগটি নিয়ে কাঁধের ওপর দুপুর বেলা

2 Replies to “দাদির স্মৃতি”

Leave a Reply