নাজাত পাবে সবে

0
নাজাত পাবে সবে
মোঃ রুহুল আমিন
আরব দেশে মুরুর বুকে
এলো নূরের নবী,
সেই খুশিতে ঝলমলে রয়
সারা জাহান সবি।
নবীর প্রেমে আশেক হলো
পাপী-তাপী গণে,
সত্যের দিশা পেলো মানব
মিশে নবীর সনে।
নবীর হাদিস রবের বাণী
গেলেন রেখে ভবে,
আঁকড়ে ধরে আমল করলে
নাজাত পাবে সবে।
প্রভুর বাণীর পরশ ছোঁয়ায়
সঠিক দিশা পেলো,
নবীর আদেশ হুকুম-হাকাম
জগৎ বদলে গেলো।
মরুর বুকে আঁধার চিরে
আলোর বাতি জ্বলে,
সেই আলোতে আলোকিত
পরশ ছোঁয়ার ফলে।
মহান  রবে  সৃজন করেন
নূরের নবীর জন্য,
নবীর পেয়ে তামাম জাহান
দুরুদ পড়ে ধন্য।

56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মক্তবে যায় খুকি

ভোর বেলাতে ঘুমটি ভেঙে মক্তবে যায় খুকি, পাখির গানে সুর মিলিয়ে দেয় সে উঁকি-ঝুঁকি। হাতে তাহার কায়দাখানি কণ্ঠে মধুর সুর,

ঐশী ভাষার পরশ

আরবি ভাষায় নাযীল হলো শ্রেষ্ঠ কালাম খানি, জীবন আলোর শ্রেষ্ঠ দিশা এই ভাষাটি জানি। নবীজীর সে মধুর ভাষা পরম পাওয়া

আমার বই

আমার বই প্রথম ভাগ মজার মজার ছড়ায় ভরা, নতুন পাতায় আলোর মেলা আঁকছি সুখের ধরা। অ আ ক খ শিখছি

আমাদের বিদ্যালয়

এই আমাদের বিদ্যালয় এখানেতে পড়ি, জ্ঞানের আলোয় নিত্য নতুন স্বপ্ন মোরা গড়ি। সবুজ ঘাসেতে ঘেরা মাঠ হাসি-গানের সুর, স্কুলটি মোদের

Leave a Reply