নির্মল হবে বায়ু

0

নিয়ম মেনে চলবো সবে
থাকবে ভালো বঙ্গ,
পরিষ্কার আর পরিপাটি
ঈমানের ওই অঙ্গ।

সবাই যদি সজাগ থাকি
নির্মল হবে বায়ু,
দূষণ মুক্ত বায়ুর মাঝেই
বাড়বে তবে আয়ু।

ময়লা বর্জ্য ফেলার আগে
একটু ভেবে নিবো,
সবার আগে ময়লা বর্জ্য
ডাস্টবিনে দিবো।

সজাগ হলে থাকব ভালো
সবাই মোরা জানি,
পরিবেশটা ভালো রাখতে
নিয়ম সবাই মানি।

বাদল দিনে ড্রেন নর্দমা
যদি থাকে বন্দ,
ডেঙ্গু মশা জন্মায় সেথায়
ছড়ায় যে দুর্গন্ধ।

বন্যার পানি তলিয়ে দেয়
কতো বসত বাড়ি,
সজাগ হলে বন্যার থেকে
বাঁচতে মোরা পারি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মক্তবে যায় খুকি

ভোর বেলাতে ঘুমটি ভেঙে মক্তবে যায় খুকি, পাখির গানে সুর মিলিয়ে দেয় সে উঁকি-ঝুঁকি। হাতে তাহার কায়দাখানি কণ্ঠে মধুর সুর,

ঐশী ভাষার পরশ

আরবি ভাষায় নাযীল হলো শ্রেষ্ঠ কালাম খানি, জীবন আলোর শ্রেষ্ঠ দিশা এই ভাষাটি জানি। নবীজীর সে মধুর ভাষা পরম পাওয়া

আমার বই

আমার বই প্রথম ভাগ মজার মজার ছড়ায় ভরা, নতুন পাতায় আলোর মেলা আঁকছি সুখের ধরা। অ আ ক খ শিখছি

আমাদের বিদ্যালয়

এই আমাদের বিদ্যালয় এখানেতে পড়ি, জ্ঞানের আলোয় নিত্য নতুন স্বপ্ন মোরা গড়ি। সবুজ ঘাসেতে ঘেরা মাঠ হাসি-গানের সুর, স্কুলটি মোদের

One Reply to “নির্মল হবে বায়ু”

Leave a Reply