নোবেল মামা

0

নোবেল মামা দেশে এলো
রাজ্যের মুকুট পরে,
মামার ভয়ে পালিয়ে তাই
অপরাধী ডরে।

বিশ্ব মানের নোবেল মামা
আছে মামার খ্যাতি,
মামা মোদের বিশ্বের গৌরব
ধন্য বাঙাল জাতি।

মামার কাছে নেইতো ক্ষমা
করবে যারা পাপ,
জঞ্জালগুলো ডাস্টবিনে
করবে মামা ছাপ।

ধরবে ওদের পরবে জেলে
সব দূর্নীতি বাজ,
সংস্কারে দেশ সাজাবে
এটা মামার কাজ।

মামার এমন শাসন নীতি
অবাক হয়ে দেখে,
বাঁচার জন্যে ছুটছে সবাই
যাচ্ছে সবি রেখে।

অনেক জ্ঞানী জ্ঞান হারিয়ে
আছে ছদ্মবেশে,
রূপ বদলে নেইতো রক্ষা
পড়ছে ধরা শেষে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মক্তবে যায় খুকি

ভোর বেলাতে ঘুমটি ভেঙে মক্তবে যায় খুকি, পাখির গানে সুর মিলিয়ে দেয় সে উঁকি-ঝুঁকি। হাতে তাহার কায়দাখানি কণ্ঠে মধুর সুর,

ঐশী ভাষার পরশ

আরবি ভাষায় নাযীল হলো শ্রেষ্ঠ কালাম খানি, জীবন আলোর শ্রেষ্ঠ দিশা এই ভাষাটি জানি। নবীজীর সে মধুর ভাষা পরম পাওয়া

আমার বই

আমার বই প্রথম ভাগ মজার মজার ছড়ায় ভরা, নতুন পাতায় আলোর মেলা আঁকছি সুখের ধরা। অ আ ক খ শিখছি

আমাদের বিদ্যালয়

এই আমাদের বিদ্যালয় এখানেতে পড়ি, জ্ঞানের আলোয় নিত্য নতুন স্বপ্ন মোরা গড়ি। সবুজ ঘাসেতে ঘেরা মাঠ হাসি-গানের সুর, স্কুলটি মোদের

One Reply to “নোবেল মামা”

Leave a Reply