প্রবাসীরা সোনার ছেলে

2

প্রবাসীরা সোনার ছেলে
মোঃ রুহুল আমিন

সোনার ছেলে আপন ছেড়ে
প্রবাসে দেয় পাড়ি,
জীবন মরণ লড়াই করে
টাকা পাঠায় বাড়ি।

চোখের জলে বুক ভাসিয়ে
ছাড়ে জন্ম ভূমি,
বিদায় কালে মায়ের কপাল
রাখে আদর চুমি।

কাজের শেষে ঘুমিয়ে যায়
সে যে রাস্তার ধারে,
ঘুমের ঘোরে স্বপ্ন দেখে
ঋণের বোঝা ঘাড়ে।

তাদের টাকায় সংসার চলে
রাখে সবার সুখে,
গরমের রোদ শরীর পোড়ে
নিজের রেখে দুখে।

প্রবাসী ভাই দালাল চক্রে
খায় যে কতো ধোঁকা,
সব কিছু যে ছিনিয়ে নেয়
ভাবে তাদের বোকা।

দালাল চক্র মালিক পক্ষ
সব মিটিয়ে শেষে,
নিজের রক্ত ঘাম ঝরিয়ে
টাকা পাঠায় দেশে।

সোনার ছেলে আমার কাছে
প্রবাসী সব ভাই,
দেশের চাকা সচল রাখতে
ওদের জবাব নাই।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

নতুন দিনের ডাক

নতুন দিনের ডাক — মোঃ রুহুল আমিন নতুন দিনের ডাক এসেছে কাটুক মনের ছায়া, উষার রবি আনলো ডেকে ভাঙতে ঘুমের

গাছ লাগাই, দেশ বাঁচাই

আজকে দিনে সবাই মিলে সবুজ রঙে মাখ, দেশ বাঁচাতে গাছের চারা যতন করে রাখ। সবুজ ডালে ফুলের কুঁড়ি মেলবে দুটি

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

Leave a Reply