বন্ধু তুমি আসবে জানি

0

বন্ধু তুমি আসবে জানি
বিশ্বাস ছিল মোর,
বন্ধু তুমি আসলে কাছে
মনে পাবো জোর।

বন্ধুর সাথে নেই তুলনা
বন্ধু আপন জন,
বন্ধু মানে দু’টি দেহ
একটা শুধু মন।

মনের কোণে শান্তি জাগে
দেখে বন্ধুর মুখ,
বন্ধু সুজন থাকলে পাশে
মনেতে রয় সুখ।

বন্ধু হলো একই সুতায়
পরস্পরে বাঁধা,
বন্ধু কাছে না থাকিলে
চোখে লাগে ধাঁধা।

বন্ধু মানে ঝড় তুফানে
একটা ঘরের খুঁটি,
বন্ধু মানে সারা জীবন
পাশে থাকার জুটি।

বন্ধু মানে থাকবে পাশে
ভুল ভ্রান্তি সব মেনে,
পিচ্ছিল পথে সর্বসময়
ধরে হাতটা টেনে।

বন্ধু মানে ঝড় বৃষ্টিতে
মাথার উপর ছাতি,
বন্ধু মানে ঘোর আঁধারে
দেয় জ্বালিয়ে বাতি।

বন্ধু সাহস বন্ধু শক্তি
বন্ধু মানে জয়,
বন্ধু সদয় থাকলে পাশে
কাটে সকল ভয়।

বন্ধু মানে বন্ধুর বেশে
বিপদাপদে পাশে,
বন্ধু সকল বাঁধা ভেঙে
ছুটে চলে আসে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

Leave a Reply