ভাসমান সত্য

0

ওল্টায় পাতা স্মৃতির খাতা
চ্যানেল জুড়ে ঝড়,
কয়েক দিনেই কর্পূরের মতো
উবে ক্ষোভের জোর।

নতুন খবর আসার সাথে
পুরনো হয় বাসি,
ভিডিও ক্লিপের ভাইরাল ঝড়ে
ঢাকা পড়ে ফাঁসি।

ভিউ ও লাইকের চক্করে সব
সত্য হলো হাওয়া,
পাবলিকেরই মনে কেবল
নতুন ইস্যু পাওয়া।

টকশোতে হয় তর্কের মেলা
খবরের ওই হাটে,
আসল বিচার আড়াল করে
স্ক্রলগুলি সব কাটে।

হুজুগপ্রিয় পাবলিকের এই
হিড়িক চলে দেশে,
নতুন ইস্যু ছড়ালে সব
পুরনো যায় ভেসে।

জাগবে বিবেক ভাঙবে মোহ
সত্যি আলোর ভোরে,
মিথ্যা হুজুগ রুখবে মানুষ
ন্যায়বিচারের জোরে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply