ভুল ( প্রেমের কবিতা)

0

আমি যা চাই তা পাইনা, যা পাই তা চাইনা।তার মানে? আমার চাওয়া হয়না।তাহলে?  এমনভাবে চাইতে হবে যেন পাওয়া যায়।সেটা কি? রাত জেগে লাল পুকুরের ধারে বসে থাকতে হবে যদি ‘সে’ আসে। যদি না আসে? বুঝতে হবে চাওয়া হয়নি। তাহলে?  বার বার চাইতে হবে।যদি বার বার চাওয়ার পরও না আসে?  আরও একবার চাইতে হবে। আরও একবার চাওয়ার পরও যদি না আসে?  এই চাওয়াই শেষ চাওয়া, আর চাইতে পারবনা।সেই চাওয়া চাওয়ার পরও যদি না আসে?  বুঝতে হবে কোথাও কোন সমস্যা আছে। সেই সমস্যা কাটিয়ে উঠার উপায় কি?  সেই সমস্যা কাটিয়ে উঠার যদি কোন উপায় থাকত তাহলে কি ‘সে ‘সমস্যা হত । তাহলে?    ‘সে’ এক মস্ত বড়  ভুল।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

কিংবদন্তির বাহন

জীবন, কেবল শ্বাসপ্রশ্বাসের জৈবিক অনুক্রম নয়, মহাকালের অন্তঃশিলায় উৎকীর্ণ অনির্বচনীয় কিংবদন্তির নাম, যেখানে জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী ক্ষণকাল অমরত্বের অনুশীলনে

নতুন দিনের ডাক

নতুন দিনের ডাক — মোঃ রুহুল আমিন নতুন দিনের ডাক এসেছে কাটুক মনের ছায়া, উষার রবি আনলো ডেকে ভাঙতে ঘুমের

Leave a Reply