মুখে সুখের হাসি

0

আষাঢ় এলে পুকুর নদী
জলে উপচে পড়ে,
ছেলে মেয়ে নাও বানিয়ে
কলার ভেলায় চড়ে।

উপচে পড়া জলের মাঝে
মাছগুলো যে ভাসে,
মাছ ধরতে তাই বুড়ো জোয়ান
গাঁয়ের লোকে আসে।

নাঙল কাঁধে ফসল খেতে
ছোটে গাঁয়ের চাষি,
ফলবে চাষির নতুন ফসল
মুখে সুখের হাসি।

গাঁয়ের বধূ গামছা বেঁধে
ভাতের ডিব্বা হাতে,
প্রেমালাপে সোহাগ করে
বসে স্বামীর সাথে।

খালে বিলে ট্যাংরা বোয়াল
মাছের নানা মেলা,
গাঁয়ের লোকে ধরতে এসে
কাটিয়ে দেয় বেলা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

কিংবদন্তির বাহন

জীবন, কেবল শ্বাসপ্রশ্বাসের জৈবিক অনুক্রম নয়, মহাকালের অন্তঃশিলায় উৎকীর্ণ অনির্বচনীয় কিংবদন্তির নাম, যেখানে জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী ক্ষণকাল অমরত্বের অনুশীলনে

নতুন দিনের ডাক

নতুন দিনের ডাক — মোঃ রুহুল আমিন নতুন দিনের ডাক এসেছে কাটুক মনের ছায়া, উষার রবি আনলো ডেকে ভাঙতে ঘুমের

Leave a Reply