যাকে কেউ ভালবাসেনা- ২

0

যাকে কেউ ভালবাসেনা তুমি যদি তাকে ভালবাস তাহলে তোমার মনে কি ভাবনা আসবে?  হতাশা আসবে?  না তুমি হতাশায় ভুগনা।যাকে কেউ ভালবাসেনা তাকে যদি তুমি ভালবাস এটা তোমার জন্য বিরাট খবর হিসেবে দেখবে। কারন, যাকে কেউ ভালবাসেনা তাকে ভালবাসা একটি বিরাট সৌভাগ্যের বিষয়। কারন, তুমি এমন একজনের পাতে ভাত দিলে যার পাতে কেউ ভাত দেয়না। এতিমের ডাক কে না শুনতে পায়? এতিমের ডাক সবার কানে যায়। এমন কি যে ঘোড়াটি তুর পাহাড়ের কাছে ঘাস খায় সেও এতিমের ডাক শুনলে কান খাড়া করে রাখে। যদি তুমি এমন কোন খবর শুনতে পাও  এমন একজন আজ মারা গেছে যে কোনদিন মারা যায়না তাহলে তুমি দ্রুত লয়ে সেথায় হাজির হবেনা?  কাজেই যাকে কেউ ভালবাসেনা তাকে তুমি যদি ভালবাস এটা তোমার জন্য একটি বিরাট সুখবর হবে। তুমি অপার আনন্দে ভুগবে।এমন কি ও পাড়ার সখিনা বিবি সেও বলবে, ‘সবার মনে আনন্দ না থাকলেও আজ আমার মনে আনন্দ।কারন,  আজ এমন একজনের হৃদয়ে সূর্য উঠেছে যার হৃদয়ে কোনদিন সূর্য উঠেনা। ‘ কাজেই  যাকে কেউ ভালবাসেনা তাকে যদি  তুমি ভালবাস এটা অবশ্যকরণীয় সুখবর হবে।

এখন কথা হল যাকে কেউ ভালবাসেনা তাকে তুমি কোথায় পাবে? দক্ষিণ হরিয়ানার চন্দ্রা দ্বীপে নাকি একজন আছে তার মা নেই, বাপ নেই, তার ভালবাসার মানুষ নামে একজন ছিল সেও চলে গেছে, তুমি তাকে ভালবেসে দেখ অপার আনন্দ পাবে।সে যদি তোমাকে ভাল না বাসে এটা কি তোমার জন্য দুঃসংবাদ হবেনা? তুমি এমন একজনের ভালবাসা পেলেনা যাকে কেউ ভালবাসেনা। সে যে আল্লাহর বিশেষ নিয়ামত!,সে নিয়ামতের নিয়ামত থেকে তুমি তোমার তোমাকে  বঞ্চিত করলেনা?


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মক্তবে যায় খুকি

ভোর বেলাতে ঘুমটি ভেঙে মক্তবে যায় খুকি, পাখির গানে সুর মিলিয়ে দেয় সে উঁকি-ঝুঁকি। হাতে তাহার কায়দাখানি কণ্ঠে মধুর সুর,

ঐশী ভাষার পরশ

আরবি ভাষায় নাযীল হলো শ্রেষ্ঠ কালাম খানি, জীবন আলোর শ্রেষ্ঠ দিশা এই ভাষাটি জানি। নবীজীর সে মধুর ভাষা পরম পাওয়া

আমার বই

আমার বই প্রথম ভাগ মজার মজার ছড়ায় ভরা, নতুন পাতায় আলোর মেলা আঁকছি সুখের ধরা। অ আ ক খ শিখছি

আমাদের বিদ্যালয়

এই আমাদের বিদ্যালয় এখানেতে পড়ি, জ্ঞানের আলোয় নিত্য নতুন স্বপ্ন মোরা গড়ি। সবুজ ঘাসেতে ঘেরা মাঠ হাসি-গানের সুর, স্কুলটি মোদের

Leave a Reply