লাশ খাটিয়া

0

এই বসুধার মায়ায় পড়ে
দিচ্ছি উজাড় করে,
একলা যাবো শূন্য হাতে
মাটির গহীন ঘরে।

নিথর দেহে রইবো পড়ে
কেউ নিবে না খোঁজ,
আসবে না কেউ মোর পাশে
করবে ভুরি ভোজ।

পাওনা কড়ি পাইবে যারা
রইবে তারা চেয়ে,
ভাববে সেজন মনে মনে
ক্যামনে যাব পেয়ে।

অর্থ কড়ির হিসেব নিয়ে
ভাগবাটোয়ায় রবে,
লাশের বহন করবে তখন
হিসেব মিটলে তবে।

গলার স্বর্ণ হাতের আংটি
রাখবে খুলে জমা,
ভাগের বাটে কম পড়িলে
করবে নাকো ক্ষমা।

পোশাক থেকে অর্থের কড়ি
হলেই হাতে ন্যস্ত,
লাশ খাটিয়া বহন করতে
হবে তখন ব্যস্ত।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

Leave a Reply