শহীদ কাজী সলিমুল্লা মাস্টার

0

বিখ্যাত ফেনী জেলার ফুলগাজী একটি থানা। সেই ফুলগাজী থানার নূরপুর গ্রামে জন্ম কাজী সলিমুল্লা মাস্টারের। তিনি ছিলেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। তার ছিল একটি সাইকেল। এ-ই সাইকেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে তিনি পাক হানাদার বাহিনী এবং ♔ রাজাকারদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন এবং তা মুক্তিযোদ্ধাদের সরবরাহ করতেন।
হানাদার বাহিনীর ঘাঁটি আক্রমণের পরিকল্পনা এবং কৌশল ইত্যাদি কাজে সহায়তা করেছেন মুক্তিযোদ্ধাদের। কঠোর পরিশ্রমী ও বিশাল হৃদয়ের অধিকারী এ-ই অসামান্য মহান ব্যাক্তি তার জীবনের সমুদয় অর্থ মুক্তিযোদ্ধাদের জন্য ব্যায় করেছেন। একদিন তিনি ফেনীতে গিয়ে ছিলেন শত্রু ঘাঁটির তথ্য সংগ্রহের জন্য। জানা যায় যে, তার নিকটতম আত্মীয় এক ♚ রাজাকার শহীদ কাজী সলিমুল্লা মাস্টার হানাদার বাহিনীর নিকট ধরিয়ে দেয়। সেই থেকে আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। কাজী সলিমুল্লা মাস্টারকে সিলোনিয়া ব্রিজের ওপর নিয়ে গিয়ে হত্যা অর্থাৎ হাত-পা-চোখ বেঁধে গুলি করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা গোলাম কাদের বলেন, “আমার মুক্তিযুদ্ধের স্মৃতি থেকে এই মহামানবকে কোনো দিন ভুলতে পারব না। আজো বিশ্বাস করতে কষ্ট হয় যে, এই ☺ হাসিখুশি মানুষটি একদিন শত্রুর হিংস্র থাবায় পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। বয়সে যদিও তিনি আমার চাইতে প্রবীণ ছিলেন তবুও তার স্বভাবের মধ্যে প্রবীণত্যের ছাপ ছিল না। তিনি ছিলেন চির নবীন।
সবসময় বলতেন – এদেশের স্বাধীনতাকে কেউ রুখতে পারবে না। দেশ স্বাধীন হবে। আমাদেরকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে।
“তাই আমাদের সকলের উচিৎ এই মহান ব্যাক্তি শহীদ কাজী সলিমুল্লা মাস্টার অর্থাৎ আমাদের এ-ই অসামান্য মহান মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা।”

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

Leave a Reply