৩২ নম্বর বাড়ি

0

 

৩২ নম্বর বাড়ি
মোঃ রুহুল আমিন

বত্রিশ নম্বর জাতির পিতার
রক্তে ভেজা বাড়ি,
দেশ নায়কের জীবন বিনাশ
ভুলতে নাহি পারি।

বিপথগামী —শত্রুসেনা
এলো গভীর রাতে,
জাতির পিতার জীবন নিতে
বুলেট ছোড়ে হাতে!

হায়নার বেশে পিচাশগুলো
কেড়ে নিলো প্রাণ!
কালের সাক্ষী ইতিহাসে
রবে যে অম্লান!

বত্রিশ নম্বর বাড়ির সিঁড়ি
রক্তের স্রোতে ভাসে,
জাতির পিতার শোকে কাতর
আঁধার নেমে আসে।

কন্ঠের ধ্বনি আকাশ কাঁপে
সেই কন্ঠেতে দেশ!
দেশ স্বাধীনের বজ্রকণ্ঠের
করলো ওরা শেষ।

ওঁরা কেড়ে নিলো জাতির
সৌরভ ফোটা ফুল!
জাতির পিতার শোকে ব্যাকুল
হারায় জাতি কূল।

ঐ বাড়িটা দেশ স্বাধীনের
মুক্তির প্রতীক ছিল,
সেই বাড়িতে জাতির পিতার
জীবন কেড়ে নিলো!

বত্রিশ নম্বর বাড়ির স্মৃতি
অম্লান হয়ে রবে,
জাতির পিতার দেখতে আসে
মহামানব সবে।

জাতির পিতার জীবন নিয়ে
তৈরি জাদুঘর,
শেখ রাসেল শেখ কামাল ও
আছেন মুজিবর।

বাড়ির স্মৃতি জাতিসত্তা
কালের বার্তা বহে,
দেশ স্বাধীনের দেশ নায়কের
নামটা সবাই কহে॥

ডাক পেয়ছি সেথায় যাবো
কাব্য লেখার ফলে,
দেখলে জানি জাতির পিতার
ভিজবে অশ্রু জলে।

ছোট্ট বেলায় জেনেছি যে
ঐ বাড়িটা পাঠে,
রক্তে ভেজা পলি কাঁদায়
মহামানব হাঁটে।

জাতির কাছে ঐ বাড়িটা
পর্বত ন্যায় জানি,
মহাকালের কালের সাক্ষী
মহামানব মানি॥


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে
বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

2 Replies to “৩২ নম্বর বাড়ি”

Leave a Reply