অভিমানী মহাকাশ

0

শিরোনাম – অভিমানী মহাকাশ
কলমে – সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী
তারিখ – ০৬.০৫.২৩

আমি মহাকাশ
পাহারা দিতে দিতে ক্লান্ত,
প্রতি মুহূর্তে, জেগে থাকা কি যায়?
দিনের, রাতের ঘড়ি উধাও
মেঘের ধাক্বা আর হুংকার
ভীষণ রুঢ় ব‍্যস্তবাগীশ
এদের অত‍্যাচারে রুগ্ন।
কিন্তু আমি????? সেই

আমি মহাকাশ
সকালের সূর্যের প্রজ্বলন
দীপ্তি ছড়ায়,সকলের জন্য।
তাকে ধারনের বয়স হারিয়ে
আমি রংঢং হীণ নগ্ন।
আশ্রয়ে যারা স্নিগ্ধ, স্নাত
কিন্তু আমি???

আমি সেই মহাকাশ
রাতের চাঁদ,তারাদের অভিসার
চেয়ে দেখি অনন্তকাল থেকে
ভুলে ও কেউ ভাবেনা
ভালোবাসা আমার ও প্রয়োজন
ব্যবহারে ব্যবহৃত
সেই আমি???

আমি মহাকাশ
মহাজাগতিক শক্তির আধার
শ্রষ্টার সৃষ্টি, রেখেছি ধরে
অতিরিক্ত যত্নে, আদরে
বয়সের ভারে, ক্লান্তি আসে
ভুলে যদি, ঘুমিয়ে পড়ি
কি ভাবে, চলবে সবাই
ভেঙে পড়বে, ছাদের পাথর
সদাজাগ্ৰত, বিনীদ্র আঁখি
সেই আমি??


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Suchandrita Chakraborty

Author: Suchandrita Chakraborty

কবি ও বাচিক শিল্পী

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে
বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

Leave a Reply