আরিফ হোসেনের আরো ৮ টি কবিতা

0

ভালবাসি-১

এত বেশি ভালবেসোনা!এত বেশি ভালবাসলে আমি মরে যাব!

তুমি একটু কম ভালবাস!

কম ভালবাসা আমার পক্ষে সম্ভব নয়!

তাহলে আমি এখনই মরে যাব!

নীল আকাশ নীল

আকাশের ঠিকানায় চিঠি লিখেছিল কে?

আকাশের ঠিকানায় চিঠি লিখেছিল সাবিনা।

তাইতো নিয়ন তাকে ভালবেসেছিল।

আজ আমি আকাশের ঠিকানায় চিঠি লিখব, দেখব কেউ আমাকে ভালবাসে কিনা।

না না আমি তোমাকে ভালবাসিনা।

তাহলে আমি কখনোই আকাশের ঠিকানায় চিঠি লিখবনা।

বাবা-১

ভুলেও বাবার নাম মুখে এনোনা!বাবার নাম মুখে আনলে গুনা’ হবে!

বাবা একদিন বলেছিল, তুই অনেক বড় হ’বি।

আজ আমি অনেক বড়।আজ আমি কি করব? বাবার নাম মুখে আনব? না।

শুধু বলব,বাবা তুমি অনেক বড় বাবা ছিলে!

 

ভাল লাগে

আজ তুমি আমার, কালও তুমি আমার।

এমনি করে তুমি আমার থেকো।

তুমি আমার না থাকলে কিছু ভাল লাগেনা।

তুমি আমার ছিলে হাজার বছর আগে একদিন ।

সেই দিন’ কেন আবার ফিরে আসেনা?

মরে যাব

এত বেশি ভালবেসোনা, এত বেশি ভালবাসলে আমি মরে যাব!

তাহলে কি করব?

তুমি একটু কম ভালবাস!

কম ভালবাসলে আমি মরে যাব।

তাহলে দুজনেই মরে যাই।

মানুষ নামে একজন

আমি মানুষের কথা বলি,

মানুষের গান গাই,

মানুষের পথে চলি।

মানুষ যদি মানুষ না হয় তাহলে মানুষ কে?

মানুষ কি বনের পশু?

সে তো মানুষ হতে পারেনা।

তাহলে – তোমাকে মানুষ হতে হবে।

আল্লাহ

আযান দেওয়ার আগে মুয়াজ্জিন কি করে?

আল্লা’র নাম নেয়।

আযান দেওয়ার পরে মুয়াজ্জিন কি করে?

আল্লা’র নাম নেয়।

মুয়াজ্জিন আসলে সবসময় আল্লা’র নাম নেয়।

তোমারও সবসময় আল্লা’র নাম নেওয়া উচিত কারন আল্লা’ ছাড়া কেহ নেই।

ভালবাসি-২

ভালবাসার কি কোন তুলনা আছে?

না ভালবাসার কোন তুলনা নেই।

সেই ভালবাসা তুমি আমাকে দিলে, আমি তোমাকে কি দেব?

তুমি যদি বল চাঁদে যেতে চাঁদে যাব, শুধু এ কথা বোলোনা তুমি আমাকে ভালবাসনা।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply