আক্রোশ গন্ধ

0

আক্রোশ গন্ধ
মোঃ রুহুল আমিন

বঙ্গ দেশেই ছিল একটা
স্বৈরাচারী রাজা,
জনের দিতো নির্মম ভাবে
কঠিনতম সাজা।

শিকল বেড়ি ডান্ডা পরায়
জাতির করে জব্দ.
ওঁরা এখন শুনতে পাচ্ছে
শিকল ভাঙ্গা শব্দ।

সোচ্চার হলে নির্মম ভাবে
দিতো…….কারা/দণ্ড,
পোড়া ধোঁয়ার কুণ্ডলীতে
আছে আক্রোশ গন্ধ।

শাসন নীতি কব্জায় রাখে
ছিলো গায়ের জোর,
ভাবিনি যে…আঁধার চিরে
আসবে নতুন ভোর।

তরুণ রবির দ্যুতিতে আজ
ঝলসে গেছে ওঁরা,
বঙ্গ দেশের জনের কাছে
আজন্ম কাল ঝরা।

উপচেপড়ে দেখছে যখন
ইঁদুর গর্তে ঢুকে,
ভাঙ্গা শব্দের হুড়ুম গুড়ুম
লাগে ওদের বুকে।

মানব নামে দানব গুলো
উধাও হয়ে গেলো,
ধরবে যারা দেশের হালটা
শিক্ষা তাঁরা পেলো।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

One Reply to “আক্রোশ গন্ধ”

Leave a Reply