আগষ্টের ওই পাঁচ

0

 

বিজয় পেতে ঝরে গেলো
অযুত তাজা প্রাণ,
বিনিময়ে —পেলো জাতি
স্বাধীনতার মান।

৭১’এর বিজয় এনে দিলো
একটা স্বাধীন দেশ,
স্বার্থের লাগি দেশটা যেনো
করতে চাইলো শেষ।

অযুত প্রাণের দামে কেনা
বিজয়ের ওই সাধ,
বিজয় মুছতে ফ্যাসিবাদী
এঁকে ছিলো ফাঁদ।

দুই হাজার চব্বিশ সালে
আগষ্টের ওই পাঁচ,
ফ্যাসিবাদের নীল নকশা
করতে পারে আঁচ।

পাঁচ আগষ্টে খোকা খুকি
রাজ পথেতে যায়,
ফ্যাসিবাদের শোষণ থেকে
মুক্তি পেতে চায়।

ফ্যাসিবাদের ছোড়া বুলেট
পায়নি খোকা ভয়,
জীবন দিয়ে খোকা খুকি
পেলো সেই বিজয়।

দ্বিতীয়বার বিজয় পেলো
আগষ্টের ওই পাঁচ,
বিজয় কথা থাকবে লেখা
কালের এমন ধাঁচ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে
বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

Leave a Reply