কাঁদছে প্রকৃতি

0

বৃষ্টি নামলো ধরার বুকে
ঝমঝমিয়ে ভাবে,
আজকে ধরায় সব প্রাণে’ই
জানি স্বস্তি পাবে।

আজ প্রকৃতি কাঁদছে দেখো
ভাঙলো যত আড়ি,
শীতল হাওয়া বইছে আজি
হৃদয় নিলো কাড়ি।

সবুজ প্রাণে সজীব ছোঁয়া
সতেজ দোলা লাগে,
গাছ-গাছালি -ফুল ফসলে
প্রাণের ছোঁয়া জাগে।

হিমেল হাওয়া বইছে আজি
নামছে ধরায় বৃষ্টি,
ঝমঝমিয়ে বৃষ্টির ছোঁয়ায়
কাড়লো বুঝি দৃষ্টি।

মেঘের যত অভিমান আজ
ভেঙে বুঝি গেলো,
প্রকৃতি আজ— ধরার বুকে
বৃষ্টির দেখা পেলো।

নামুক বৃষ্টি ——-মুষলধারে
আমার শহর জুড়ে,
প্রকৃতি সব…. উঠবে হেসেই
যেন পাতাল ফুঁড়ে।

কৃষক চাষী নাঙ্গল কাঁধে
ব্যস্ত জমি চাষে,
ফসল রোপে মন খুশিতে
কৃষক চাষী হাসে।

বৃষ্টির দিনেই পিঠা উৎসব
থাকে গাঁয়ের ঘরে,
নানান রকম পিঠা পায়েস
খেলে মনটা ভরে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

Leave a Reply