কুমার

0

আমি কি কখনও কুমার ছিলাম? 

না, আমি কখনও কুমার ছিলামনা।

যদি কুমার থাকতাম কত কি হত।আমি সকাল হলে মাটির পাত্র নিয়ে বসে  যেতাম।সেটাতে লেপ দিতাম।মাটির পাত্র খোলাসা করে দেখতাম সেটাতে যথেষ্ট লেপ দেওয়া হয়েছে কিনা।

মাটির পাত্র পানিতে ভিজিয়ে রাখতাম যথাযথ পানি খাওয়ার জন্য। মাটির পাত্র যদি রোদে না শুকাত আমি আগুনে দিতাম ভাল করে শুকানোর জন্য। মাটির পাত্র যদি হা করে তাকিয়ে থাকত আমি বলতাম, তুই চুপ যা তোর  আরো শুকানোর দরকার আছে।

মাটির পাত্র নিয়ে হাটে বসে যেতাম। সবাই বলত, ঐ যে কুমার যাচ্ছে। একটি মেয়ে বলত, ‘ঐ কুমার যাচ্ছে, দেখবি? দেখবি যদি আয়’।

সবাই কুমার নিয়ে হাসাহাসি করত।মাঝখান দিয়ে এক পাগলী এসে  বলত এমন কুমার’ জীবনেও দেখিনি।

যে কুমারের জীবনে কোন দুঃখ নেই সে কুমারের গল্প রং-মহল্লার আড্ডায় উঠেনা।আমি দুঃখওয়ালা কুমার হতাম, আমার গল্প নিশ্চয়ই রং-মহল্লার আড্ডায় উঠত।

এবার বল আমি কুমার ছিলামনা কেন?  কুমার ছিলামনা বলেই  কি কিছু ঘটেনি?  আজ কুমার, আজ কি হবে?


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply