ভালবাসি তোমার দুচোখকে

0

তুমি যদি কাউকে ভালবাস অবশ্যই তার কাছে এসে বোসো।কারন কাছে এসে না বসলে ভালবাসা পরিপূর্ণতা পায়না।তুমি একদিন আমাকে ভালবেসেছিলে সেদিন আমার কাছে এসে বসনি।আমার কি যে খারাপ লেগেছিল তা আমি কেমন করে বোঝাব!

তুমি যদি কখনও এথেন্স যাও সেখানে অ্যাফ্রোদিতির সাথে কথা বোলো কথা বলার সময় তার কাছে ঘেঁষে বোসো।কিন্তু তাকে ছুঁইয়োনা।ছুঁইলে সে মাইন্ড করতে পারে। আর সে কথা তুমি শুধু আমাকে বোলো।আমাকে ছাড়া কাউকে বললে তার ভাল নাও লাগতে পারে।

তুমি মণ্ডামিঠাই চিনির পানি খাবে। খাওয়ার সময় আমার নাম নেবে।খাওয়া শেষ হলে আমাকে এসে বলবে, আমি মণ্ডামিঠাই চিনির পানি খেয়েছিলাম।

তুমি নাকি ভীষণ দুষ্টুমি কর।দুষ্টুমি করতে করতে টেবিলের উপর থেকে পড়ে যাও। টেবিলের উপর থেকে কখনও পড়ে গেলে পড়ে যাওয়ার সময় আমার মত একজনের নাম নিবা।  দেখবা টেবিলের উপর থেকে পড়াও তোমার ভাল লাগছে।

তুমি কি কখনও লাল ডাইনী দেখেছ? জানি তুমি কখনও লাল ডাইনী দেখনী। লাল ডাইনী যদি দেখতে তাহলে বুঝতে ডাইনী কি জিনিস। সে হাসতে হাসতে নাচে আর বলে, তোমাকে ছাড়া আমি বাঁচবনা, তোমাকে ছাড়া আমি বাঁচবনা। তুমি একদিন তার মত হইও দেখবা তোমাকে কেমন লাগে।

তুমি যদি ঘাস না খাও তাহলে পাতা খাইও।কারন, পাতা নাকি বেশি রসালো।পাতা খেলে পেটের ব্যামো ভাল হয়ে যায়।

তুমি ফুটবল খেলার সময় শুধু আমার কথা ভেবো। দেখবে, তোমার ফুটবল খেলা মিয়া হামের মত হয়ে যাচ্ছে।

এই যে এত কথা – এ কথা তুমি কাউকে বোলোনা।বোলো শুধু কৃষ্ণা দেবীকে, সে নাকি তোমার জন্য একদিন মরতে বসেছিল।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

Leave a Reply