0
ছোট্ট শিশু কোমলমতি
দেখতে লাগে বেশ,
লেখাপড়ায় বড়ো হয়ে
কাঁধে নিবে দেশ।
ছোট্ট থেকেই লেখাপড়ার
সুযোগ করে দাও,
দেশের ভারটা নিবে কাঁধে
সেটাই যদি চাও।
লেখা পড়া শিখলে তবেই
থাকবে নাকো ভয়,
বিশ্বের সাথে পাল্লা দিয়েই
করবে সবি জয়।
দেশের জন্য জীবন দিয়ে
লড়তে করবে পণ,
ছোট্ট থেকে দেশের জন্য
কাঁদবে ওদের মন।
আজকে ওঁরাই ছোট্ট শিশু
ভাবছো তবে আজ,
জ্ঞানগরিমায় আগামীকাল
পরবে মাথায় তাজ।

0