টাকা তুমি আর টাকা নাই

0

আমার এত টাকা যে আমি টাকা দিয়ে কি করব ভেবে পাইনা। মাঝে মাঝে মন চায় টাকা দিয়ে একটি বিশাল প্রাসাদ প্রতীম বাড়ি করি। কিন্তু সেটাতে কে থাকবে?  টাকা দিয়ে একদিন একজনকে একটি বিশাল গয়না কিনে দিয়েছিলাম। সে আমার এ গয়না ফিরিয়ে দিয়েছে। সে বলে এত বড় গয়না আমার দরকার নাই।

টাকা দেখলে নাকি কুমির হা করে। আমি একদিন এক জলাশয়ে বিশাল এক টাকার ভান্ড ফেলে রেখেছিলাম, কুমির সেটি খায়নি।

টাকা দিয়ে নাকি এক লোক এক বিশাল পাহাড় বানাতে চেয়েছিল। আমি তাকে কিছু টাকা দিয়ে বলেছিলাম, তুমি তোমার কাছে আমার এ টাকাগুলো রাখ।কিন্তু সে আমার টাকা রাখেনি।সে বলে, তোমার টাকা দিয়ে আমার কি হবে?

টাকা দেখলে নাকি কাঠের মূর্তি হা করে। আমি একদিন এক কাঠের মূর্তিকে কিছু টাকা দিয়ে বলেছিলাম, এবার হা করত।কিন্তু সে হা করেনি।সে শুধু খিলখিলিয়ে হাসছে।

এই যে টাকার এত গুনগান, তা কি জন্য?  আরো টাকা পাওয়ার জন্য?  যদি না পায় তাহলে কি সে গুনগান করবেনা?  যদি না করে তাহলে গুনগান করে লাভ কি?

টাকা তুমি আর টাকা থেকোনা  হয়ে যাও অন্য কিছু , যে কিছুর জন্য কেঁদেছিলেন মা রঙ্গবালা

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply