ভালোবাসি – ভাস্কর পাল

0

ভালোবাসি

  • ভাস্কর পাল

 

ব্যার্থ হৃদয়, ব্যার্থ অপেক্ষা সময় গিয়েছে থমকে,,

তখনই তোমার করুন দৃষ্টি অবাক করিল আমাকে।

 

নিস্তব্ধতা কাটিয়ে উঠে, স্তব্ধতার ঘোরে;

তোমার নামটি হৃদয়ে গেঁথেছি আলতো ছোঁয়া ফেলে।

 

কঠোরতার শুন্য বুকে, কত না পাথর চেপে

ভালোবাসার স্বপ্নতরী বুঁনছি অজান্তে।

 

গোলাপ কুঁড়ি ফুটছে মানেই, নষ্ট হওয়ার শঙ্কা

তোমার প্রতি ভালোবাসাটা এনেছে মনে ঝঙ্কা।

 

ভোরের রবির আলোর ছটায়, ভাসে তোমার মুখ

কপোলতলে জল বইছে ওটাই রাতের সুখ।

 

হৃদয় মম আকর্ষিত, ভালোবাসা না মোহো-

কিছু ভালোবাসা অন্তরালেই থাক না গোপনীয়।

 

কিছু ভালোবাসা অজান্তেই রয়, প্রকাশ্য যে পায় না-

তা বলে সেই ভালোবাসাটা ক্ষয়েও কিন্তু যায় না।

 

মনের খাতায় থেকে যায় তবু, কত অজানা স্মৃতি-

সময়ের ভিড়ে ভালোবাসা আছে অজান্তেতেই বন্দি।

 

অজানা সুখেই থাক না তবে ভালোবাসাটা গচ্ছিত,

প্রকাশ্যেতে যদি হয় হৃদয় মোর চূর্ণিত।।

 


আরো পড়ুন-


 

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

One Reply to “ভালোবাসি – ভাস্কর পাল”

Leave a Reply