দুই মুসাফির

0

দুই মুসাফির যে আসলো ভবে
দেখতে তাদের কর্ম,
ভবের হাটের পথিক সবাই
বুঝলো কি আর মর্ম।

গ্ৰীষ্মের দুপুর পথিক হাঁটছে
একতারা যে হাতে,
পিছন থেকে আর এক পথিক
এসে মিশলো সাথে।

পথিকের ওই গুমোট ভাবটা
কথার মাঝে কাটে,
নানান রকম কথার মাঝেই
দুজন মিলে হাঁটে।

হাঁটতে হাঁটতে ঘামটা ঝরায়
বসে গাছের তলে,
বাগান বাড়ি গাছের সারি
দেখায় পথিক বলে।

আমার গাছের ডাবের পানি
তৃষ্ণা জুড়ায় যাবে,
আরো নানান ফলের বাগান
দেখতে সবি পাবে।

শুনতে পেয়ে অসলো তেড়ে
জনৈক ব্যক্তি তিনি,
রাগের চোটে দারুণ ক্ষেপলো
বললো নাহি চিনি।

হাঁটতে থাকে পথিক দু’জন
গ্ৰামের রাস্তা দিয়ে,
তুললো গানের সুরটা পথিক
একতারা যে নিয়ে।

সুরের আভাস পেয়ে অসলো
গঞ্জের মানুষ সবে,
বললো সবাই লালন ফকির
আসলো যেন ভবে।

এসব দেখে বললো পথিক
আমার সবি আছে,
আমায় যেন রাখতে চায় যে
ধরে তাদের কাছে।

যুগের বিলিন হলেও এখনো
আমি সবার মাঝে,
তাইতো নামটা আমার আজও
সবার মুখে বাজে।

একটি দিনের জন্যে এলাম
সাধের এইতো ভবে,
দেখেই মনটা ভরে উঠলো
চলেই যেতে হবে।

তোমার বাড়ি গাছের সারি
অনেক কিছুই ছিলো,
ভোগ করে সব খাচ্ছে সবাই
ধিক্কার জানাই দিলো।

সম্পদ পেয়ে নিজের ভাবতে
আগলে রেখে বুকে,
এখন তোমায় ধিক্কার দিলো
পাগল বলে রুখে।


আরো পড়ুন- 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

One Reply to “দুই মুসাফির”

Leave a Reply