পদ্মআঁখি

0

পদ্মআঁখি
মোঃ রুহুল আমিন

দেখতে তোমায় নীল শাড়িতে
পরীর মত লাগে,
তবুও আমার পছন্দের নও
বুঝিনি তো আগে।

নীলের ছোঁয়ায় অপরূপা
জানি আমি তবু,
নীল বিষাদে অমৃতের স্বাদ
ভুলবার নহে কভূ।

নীল শাড়িতে তোমায় লাগে
দেখতে পদ্মার মত,
হৃদয় জুড়ে নীল কষ্ট যে
বুকের প্রান্তে ততো।

তুমি অবাক হবে জানলে!
বিষাক্ত নীল নিয়ে,
নীল বণিকরা পিষেছে হায়
পাথর চাপা দিয়ে।

অসীম ওই নীল রঙটা বিষাদ
ছুঁয়ে আছে মনে,
নীল চাষের ওই নীল নির্যাস যে
রাখছি পুষে সনে।

তবুও তোমার নীল শাড়িতে
মন আকৃষ্ট করে,
নীলের আভায় মেঘের পরশ
হৃদয় দিলো ভরে।

বিষাদ ছোঁয়া নীল বেদনা
তোমায় দেখে ভুলি,
নীল রঙের ওই কষ্ট যতোই
হাওয়ায় ভাসায় ধূলি।


আরো পড়ুন- 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply